মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

এই মেঘলা দিনে একলা

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে নাতো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রন

যূথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া
হায় হায় রে, দিন যায় রে ঘরে আঁধারে ভুবন

শুধু ঝড়ে ঝরঝর আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন

আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন

Singer: Hemanta Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Shes Parjyanta (1960)

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা

বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবেনা
ফাগুনের এই দিনগুলি কি আর থাকবেনা

দোল দোল মহুয়াতে নেশা আর জাগেনা
গুনগুন ভ্রমরার গান ভালো লাগেনা
জোনাকিরা দীপ জ্বেলে আর রাখবেনা

রিমঝিম নুপুরের বোল আর বাজেনা
রঙ রঙ পলাশের রঙে মন সাজেনা
বনছায়া ফুলে ফুলে আর ঢাকবেনা

Singer: Geeta Dutt
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Sathihara

সিং নেই তবু নাম তার সিংহ

কিশোর কুমার
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায় 
গীতিকার : গৌরী প্রসন্ন মজুমদার 
সিনেমা : লুকোচরি


সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি খাও তারপরে একমগ লস্যি
লাগে ঝুরি ঝুরি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো ছিকছিক ছিক ছিক

দুই পায়ে পড়ে নাগরা যাও নয় হেঁটে আগ্রা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে
নয় নয় এ তো ঠাট্টা খাও পেট ভরে গাঁট্টা
কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে
টক টক টক টক টরেটক্কা আর কত দূরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিকটিক টিকটিক

গোলগাল বিশু নন্দী দিনরাত আঁটে ফন্দি
ঝুড়িঝুড়ি ভুরিভুরি বড় বড় কথা বলে
তাগড়াই বেঁটে বড়দা খায় পান সাথে জর্দা
কুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে
এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে ও বাড়ির খেঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিকটিক টিকটিক

সোমবার, ১ আগস্ট, ২০১৬

রাজশ্রী



             - নচিকেতা

রাজশ্রী, তোমার জন্য
মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী, তোমার জন্য
দুর্ঘটনা সোমালিয়ায়।
বাড়লো সিগারেটের দাম, তছরুপের
দায়ে সুখরাম ! আহা !!
রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ
ডুবে যায়।
রকে বসা কত যুবক দীর্ঘশ্বাস
ফেলে যায়
রাজশ্রী তোমার কথা ক্লিনটন
ভাবে অ্যামেরিকায়
সুপার মেগাস্টার আমিতাভ গীটার
হাতে নিতে চায়,
নিয়ম করে স্নানের
ঘরে জীবনমুখী গান গায়!
দেশটা যায় রসাতলে,
বেত্রবতী বানের জলে,
আর প্রধানমন্ত্রী চুরির দায়ে !
(আর পারিনা !)
তোমার কথায় সুচিত্রা সেন
ফিল্মে আবার আসতে চায়,
ছাড়া পেয়ে চার্লস শোভরাজ
পৌরসভার ভোটে দাঁড়ায়।
তোমার কথায় নদী আপন
বেগে পাগলপারা
টাটা এবং বিরলা সাহেব হতে চান
সর্বহারা !
সি.বি.আইয়ের মাথারা সব তোমার
ছবি বুকে গোঁজে
হরি নামের মত বলে তোমার
নামে দু'চোখ বোঁজে
টি.এন. শেষণ গান গায়-
রাজশ্রী, রাজশ্রী, তোমার জন্য !
 
(এই সভ্যতায় একজন কার্টুনিস্টের
যদি নিছক হাস্যরস সৃষ্টির
স্বাধীনতা থাকে; তবে, একজন
গায়কেরও নিশ্চয় থাকা উচিত।
মানে নচিকেতারও থাকা উচিত,
তাইনা ? আর আপনারা সব্বাই
তো রাজশ্রীর জন্য পাগল হয়ে গেছেন।
আর পাগলে কী না বলে !)

রবিবার, ৩১ জুলাই, ২০১৬

তোমার বাড়ির মায়ায় পড়েছি

সাজু
তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাড়ির ছাদের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি
তোমার পড়ার টেবিলের মায়ায় পড়েছি
তোমার বাড়ির ময়না পাখির মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাঁকা ঠোঁটের হাসির মায়ায় পড়েছি
তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি
তোমার চুলের গন্ধের আমি মায়ায় পড়েছি
তোমার সুন্দর নাকের আমি মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার কায়ার মায়্যার লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার হেলে-দুলে চলার মায়ায় পড়েছি
তোমার চোখের চাহনির মায়ায় পড়েছি
তোমার এলো কেশের আমি মায়ায় পড়েছি
তোমার মুখের মিষ্টি কথার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার কায়ার মায়্যার লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার লাল দোপাট্টার মায়ায় পড়েছি
তোমার ঐ কপোলের টিপের মায়ায় পড়েছি
তোমার পায়ের নূপুরের মায়ায় পড়েছি
তোমার নাকের নোলকের মায়ায় পড়েছি
এই ভেবোনা শুধু অলংকারের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার আলতা রাঙা পায়ের মায়ায় পড়েছি
তোমার কানের ঝুমকো দুলের মায়ায় পড়েছি
তোমার হাতের চুড়ির আমি মায়ায় পড়েছি
তোমার গলার মালার মায়ায় পড়েছি
এই ভেবোনা শুধু অলংকারের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।
তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি
তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি
তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি
এই ভেবোনা তোমার বাবার ধনের লোভে পড়েছি
হায় হায় হায় হায়রে হায় তোমায় ভালবেসেছি।

Click To Hear This Song

নিঝুম সন্ধ্যায়

লতা মঙ্গেশকর 

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

আমার মাঝে নেই এখন আমি


শিল্পীঃ সামিনা চৌধুরী ও আসিফ
অ্যালবামঃ রানী কুঠির বাকী ইতিহাস
সুরকারঃ এস আই টুটুল
গীতিকারঃ কবীর বকুল


আমার মাঝে নেই এখন আমি,
স্বপ্নের সিড়ি বেয়ে স্বর্গে নামি
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…
ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
ভাল লাগেরে সবই
সা সা সা সা নি ধা নি
সা সা সা সা রে সা
ও…ও…ও যেদিকে তাকাই যেখানে চোখ যায়
সেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়।।
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…
ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
ভাল লাগেরে সবই
হৃদয়ে কাঁপন তুলেছে হাওয়া, তুমি কি হাওয়ার নুপুর
জাগিয়ে রাখ সুখের দোলায়, আমাকে রাত্রি দুপুর ।।
যেন অন্য রকম এক ভালবাসাতে,
ডুবে আসি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসি কবি
ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল লাগেরই সবই, হই…..হই…হই…।।