র‍্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
র‍্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

লোকাল বাস

শিল্পী : প্রিতম হাসান

গীতিকার : প্রিতম হাসান

সুরকার : গোলাম রব্বানী

 

নিজের ভাল বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ

আমি কান্দি তোর দুঃখে
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস

দেই কাঠের চশমা চোখে
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ

বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস (3x)

* র‍্যাপ বাই শাফাইয়াত

ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর

স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক

ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ

ওহ তুই দেখলি শুধু ফাইদা রে
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস

দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখের
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ

বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস (x4)
তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামা

local bus

সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬

এ যে সারাদিন শুধু কাটিয়ে দিলাম


শিল্পীঃ পার্থ বড়ুয়া
অ্যালবামঃ ত্রিরত্নের ক্ষ্যাপা
সুরকারঃ আশরাফ বাবু ও চারু
গীতিকারঃ আশরাফ বাবু ও চারু




এ যে সারাদিন শুধু কাটিয়ে দিলাম
তবুও তোমার দেখা পাব ভেবেছিলাম।

সেই সকাল সকাল উঠে ঘুম ঘুম চোখে
কোনরকম হাতে হাত মুখ ধুলাম
ঘরের কারো কথা কানে না তুলে
কিছু না খেয়ে হুট করে বেরুলাম
বেরিয়েই দেখি কোন বেবি রিক্সা নেই
তাই কিছুক্ষণ দুটো পা চালালাম
দৈবক্রমে এক রিক্সা পেলাম
আর তাই নিয়ে ঝড়ের বেগে ছুটলাম
সব কিছু বোধয় বুঝি গেলো বিফলে
রমনায় দেখি তুমি নাই আমি এসে।।

ঠিক ঘড়ির কাটা যখন ছুলো দশটায়
সেই তখন থেকের আমি আছি রমনায়
গেলো বারে আমি দেরী করেছিলাম
তাই তোমার মেজাজ ছিল ভেরী ভেরী হাই
ফোনে আমায় কত না কত ভাবে শাসালে
যেন দশটার মাঝে আমি পৌঁছে যাই
তাই আজ এসেছি আমি সময় মত
তুমি এসেই শুধু পৌঁছালেই হয়
এ যে ভীষণ জ্বালা রোদে দাঁড়িয়ে থাকা
যেনো চুলার উপর শিক কাবাব হওয়া।।

হেঁটে যায় প্রেমিকা প্রেমিক আর কপোত কপোতী
আসবে মজে আছে প্রেমালাপে মুখোমুখী
দেখে হিংসায় মেজাজটা তিরিক্ষি হয়
তখনও তোমার কোনো পাত্তা নেই
কোথায় কোথায় ছিল তোমার জাজমেন্ট
তবে কেন গত রাতে করলে ফোনে আর্গুমেন্ট
তোমাকে না পেয়ে বাযু চড়েছে মাথায়
আগুন জ্বলেছে পেটে ক্ষুধার ভীষণ জ্বালায়
ডাকি চা’ওয়ালা, এক চুমুক দিতেই কাপে-
গরমে গরমে মুখ গেলো পুড়ে
কপাল খারাপ হলে বুঝি এমনি ঘটে
পাশে দাঁড়িয়ে থাকা টোকাই হেসে ওঠে
শুরু করি কিছুক্ষণ পায়চারী
দেখি রমনায় প্রেমিকাদের বাড়াবাড়ি।।

আহ! যদি বুঝতে তুমি আমার প্রবলেম
তবে তীর্থের কাক সেজে বসে থাকতে
আমি বুঝেছি বুঝেছি তোমার সব ফাঁকি
আমায় চটিয়ে কত মজা করবে তুমি
জানি চাইবে চাইবে ক্ষমা টেলিফোনে
তোমায় করবো ক্ষমা চিরতরে কাছে পেলে
তাই আজ চলি ভাঙ্গা মনে বাড়ির পথে
যেতে দু টাকার চিনা বাদাম খেতে খেতে।।

অতি বড় হইও না ভাই


শিল্পীঃ আশিকুর রহমান সান্টু, জুয়েল
সুরকারঃ আশিকুর রহমান সান্টু
গীতিকারঃ আশিকুর রহমান সান্টু

অতি বড় হইও না ভাই ঝরে পড়ে যাবে, অতি ছোট হলে আবার ছাগল মুড়ে খাবে!

দুইদিনের আগের সেই বিনোদন- ঝাপসা ঝাপসা লাগে এখন
শাবনাজ-নাইমের গরম জুটি- এখন আর চলে না তেমন
বাংলা ছবির ধুম টা যেন – পড়বে পড়বে করতে এখন
মৌসুমি বুঝতে পারে – ফিল্মে যে তার বেড কন্ডিশন
সালমা শাহ’ই মারলো যে দান, কেউ জানে কেউ জানে না

এলোমেলো গল্প হলে- সবাই তাকে ভণ্ড বলে
ধারাবাহিক নাটক গুলো- সমাপ্তিটা এলোমেলো
সুবর্নারী আসে পাশে- আসার মত কেউ কি আছে
বাংলাদেশের সুচিত্রা সেন- সুবর্নাকেই বলতে পারেন
হেলাল-শামিম যতই অসুখ, বাকের ভাই কে ভুলব না

দিলরুবার গান ও পাগল মন- কোথাও আর বাজে না এখন
শাকিলার ওই তিন হাজার গান- একটি গান ও হয়কি স্মরণ
মন্দ হলেও সত্যি- এটা বাংলাদেশের হিটের ধরন
এপার্চির গান বাংলা করে- অর্ধেকটা অবিস্বরন
নিয়াজ বসির সুবীর নন্দী, কেউ শোনে কেউ শোনে না

বন্ডের হোতা যারা এখন- একটি কথা রাখুন স্মরণ
শিরোমণি এখন যারা- কয়দিন আর থাকবে তারা
জন্মেছে ব্যান্ড বেঙ্গের ছাতা- এদের সাথেও আছে মাথা
যোগ্যতার ওই মত কাঠিতে- জায়গা তাদের দিতেই হবে
ওয়ারফেজ আর উইনিং-এর গান শুনতে মন্দ লাগে না

লজ্জা লিখে লজ্জা পেলো- ওই তসলিমা যে পালিয়ে গেল
নীল ছবি আর নীল কাহিনীর- ব্যবসা এখন নয়তো ভালো
আবাহনী মোহামেডান- দুটি দলই সমান সমান
সবার আগে দেশের সুনাম- খেলোয়াড়ের দেও সম্মান
সাব্বিরের পা ভেঙ্গে দিলে, দেশের সুনাম বাড়বে না

…….

আট দশটা চ্যানেল ডিসের- বিনোদনের অভাব কিসের
মেধার তালিকাতে এসে- বিটি যে সবার শেষে
বিটি কেউ দেখে না- ঘ্যান ঘ্যানানি ভাললাগে না
…….

রাষ্ট্র ভাষা বাংলা তবু- ইংরাজিটা যাচ্ছে ভেসে
সালাম রফিক থাকলে বেচে- দেখত কিসব হচ্ছে দেশে
গান গেয়ে যায় লম্প দিয়ে- কিবোর্ড গিটার ড্রাম পিটিয়ে
যায়না বোঝা গানের ভাষা- আবোলতাবোল কোথায় ভরা
অরে বুকের ভিতর লালন কাঁদে, এটাই তদের ঠিকানা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

আমি যে তোমারি ছাগল!


শিল্পীঃ আশরাফ বাবু, চারু, পার্থ
অ্যালবামঃ ত্রিরত্নের ক্ষ্যাপা
সুরকারঃ আশরাফ বাবু
গীতিকারঃ আশরাফ বাবু
বছরঃ ১৯৯৪



ও ডার্লিং, হুম….

শত বার বলেছি, শোননি!- শোনেনি

কি প্রবলেম আমার, বোঝোনি! – পাগলামির একটা সীমা আছে

যখনি ভাবি তোমায়, মাথাটা ধরে ভীষণ

হৃদয় সে তোমায় চায়, প্রেম দাও… প্রেম চাই!

যেটুকু ক্ষতি নয়! সবাই দেখলে ক্ষতির সম্ভাবনা আছে

এক দৌড়ে এসো বাহুতে আমার – আছে কি করার


ও শোনো শোনো না চুপিচুপি চুপিচুপি চুপিচুপি বলছি,

কেউ শোনেনা যেন! যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল

আমি যে তোমারি ছাগল! হুম….


ও মেয়ের প্রেম তোমার মাথার ঝরাবে সব চুল

ও মেয়ের প্রেম মানে তোমার চড়তে হবে শূল

আমাকে দেখনি, আজ আমি কেন উদাসী

বাইস বছর প্রেম করে হইলাম বৈরাগী

শোনো গাঁধা, বলি ছাড়ো এইসব

নইলে তোমার পেছনে লাগাবো কুকুর


সারা দিনকাল এসে থাকে থাকে রইং লাগে! হুম….

ঘর পালানো সুখ নিয়ে কাটাই যে বিকেল

রীতি মত চলছে, প্রেম না কে দিয়ে প্রেম


ও ডার্লিং, হুম….

কোন সুরে, গাইবো বলো তোমার প্রিয় গান

চুপিচুপি চুপিচুপি চুপিচুপি বলছি-

কেউ শোনেনা যেন! যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল

আমি যে তোমারি ছাগল! হুম….


আবার শোনো, আমার ছিল টার্গেট ওই 1956

তাই প্রেমের জালে ধরলাম একখান দামী ইলিশ

শেষ দুঃখটুকু পেলাম যখন বয়স ৩৬

আর তখনি প্রথম প্রেম হয় যে ডিসমিস

ও মেয়ের প্রেম আমার দেহের কমালো ওজন

ও মেয়ের প্রেম হৃদয়ে ধরালো পচন


আর দিবেন না প্লিজ উ-উপদেশ

ও… প্লিজ, চুপিচুপি চুপিচুপি চুপিচুপি বলছি-

কেউ শোনেনা যেন! যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল

আমি যে তোমারি ছাগল! হুম….