সোলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মুখরিত জীবন


ব্যান্ডঃ সোল্‌স


এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

ঝিনুক শামুকে ভরা বালুর চরে

ঢেউয়ের সাথে নেচেছি,

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ওরে ছুটে চল সেই সাগরো তীরে

ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।

রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আখিতে আবীর মেখে

স্বপ্নের জ্বাল বুনেছি

ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল

ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে।

mukhorito jiboner

নিঃস্বঙ্গতা

শিল্পীঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোল্‌স


কেন এই নিঃস্বঙ্গতা, কেন এই মৌনতা
আমাকে ঘিরে।
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারি
কান্নাগূলো থাক দুচোখে, কষ্ট আমারি
ভেবে নেব প্রেমালয়ে আজ আধারি ।
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারি
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারি
ভূলে যাবো মন কেন আজ ফেরারী।
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

বাঁশি শুনে আর কাজ নাই


শিল্পীঃ শচীন দেব বর্মন
সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন

বাঁশি  শুনে আর কাজ নাই !!!
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি

সে  যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি........



ও ও ও শ্রবনে বিষ ঢালে শুধু
বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে
ঘুচাবো তার নষ্টামি আজ আমি
সপিবো তা অনলে

শ্রবনে বিষ ঢালে শুধু
বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে
ঘুচাবো তার নষ্টামি আজ আমি
সপিবো তা..... অনলে
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি..............
ও ও ও
বাঁশেতে ঘুন ধরে যদি
কেন বাঁশিতে ঘুন ধরে না
কত জনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন ও ও ও মরে না

বাঁশেতে ঘুন ধরে যদি
কেন বাঁশিতে ঘুন ধরে না
কত জনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন মরে না


চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি.............

সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬

আমি আর ভাববো না


 সোলস
অ্যালবামঃ অসময়ের গান
সুরকারঃ আশ্ রাফ বাবু




আমি আর ভাববো না
মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে
যত কষ্টই হোক না
বিরহে আর কাদব না
পিছুটান কিছু থাক না
আমি ভাব বোনা আর অযথা

স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসে অস্তিত্ত নাই
ভেসে যেতে চাই দু;স্বপনে
যত কষ্টই হোক না………

যন্ত্রনায় ডুবে যেতে চাই
তাই শুন্যতায় একা থাক্ তে চাই
তবু ডাকবনা আমি তোমাকে
যত কষ্টই হোক না………

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

কথা দেয়া নেয়া


শিল্পীঃ পার্থ বড়ুয়া
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ
এ্যালবামঃ মেহেদি রাঙ্গা হাত (ব্যান্ড মিক্সড)

------------------------------------------------
চাঁদ সোনালি চাঁদ...দৃষ্টিতে আসেনা।
রাত স্বাপ্নিক রাত...স্বপ্নেও যে হাসেনা।
করুণ রাগে যে আমারই আকাশ
বড়ই যন্ত্রণাময়,
তোমার কথা দেয়া... ফিরিয়ে তাকে নেয়া,
এ সবই তোমাকে মানায়...

তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

মন মন্দির ভাঙ্গা তোমার খেলাছলে...
পরিহাস প্রিয় যে হৃদয়...।।
বুঝতে কিছুটা দেরি... হয়েছে যদিও
আর যেন দেরি না হয়।
তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

ঝড় হয়ে এসেছিলে...
সব ভেঙ্গে থেমে গেলে,
সেই ঝড় বুকে পুষে রাখো...
ভেবেছ কি পরিণতি...যে ভেঙেছে তার ক্ষতি,
ঝড় হয়ে তবু তুমি থাকো।
তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

শিল্পীঃ নাসিম আলী খান (সোলস)
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে (১৯৯৫)
কথাঃ কবির বকুল
সুরঃ সোলস



ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

তোমার মনের কথা বুঝতে আমি

পারিনি হয়তো ভাবছো তুমি

তোমার মনের কথা বুঝতে আমি

পারিনি হয়তো ভাবছো তুমি

ভালবাসার কথা বলিনি আজ

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর




সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে

আমার চোখের নীলে দিয়েছি রেখে

সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে

আমার চোখের নীলে দিয়েছি রেখে

আমার ভালবাসা নয়তো পাথর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর