তপু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তপু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা

তপু

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা……
আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল
মুক্তো গাঁথা দুল………
দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ভুল
দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন…
দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা
খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা
আজকে হালখাতা…………
যদি পথের রাজা পাজেরো দেখে ঈর্ষা হয়
তবে জেনে রেখো দু চাকার ওই হিরো কম যে নয়………
যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়,
তবে মেনে নিও ছলনা তা প্রেমের বাঁশি নয়
প্রেমের বাঁশি নয়………
যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার
যারা ভুলের পরে ভুল খুঁজে এই তোমার আমার
যারা কোনদিনও জানে না যে ছলচাতুরি কি?
বল তাদের কি তুমি আমি বন্ধু বলেছি?
বন্ধু বলেছি………
আমি এই কালো পিছ এর সোজা পথের পুরানো পথিক
তাই বলছি না আমার এই কথা গুলো ঠিক………
আমি দেখি যা, শুনি যা, বলিও যে তা………
আমার বন্ধু রবে কড়া রোদ উতলা হাওয়া……….

ami ek vanga barir 

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

Bondhu, Topu ।। বন্ধু, তপু



কন্ঠঃ তপু

কথা,সুরঃ তপু
কম্পোজিশনঃ রাফা
অ্যালবামঃ সে কে (Rafa ft Topu)


পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক
সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?
সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়, অনাত্মীয়, শ্ত্রু মিত্র
রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, সৎ অসৎ, সব দূরের কাছের
বৈধ অবৈধ, হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে, থাকে বন্ধুত্ব
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?
কিছু কথা যা যায় না বলা কাউকে
কিছু কাজ যা যায় না করা সহজে
কিছু আচরন মানে না কেউ সামনে
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই
সবই হয় যদি তোরা থাকিস সেখানে
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?

 Click to Hear This Song

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

তোমার জন্য

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো।

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো


ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে

এক মুঠো রোদ আকাশ ভরা তারা

ভিজে মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে


তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

একটা গোপন কথা


শিল্পীঃ তপু
অ্যালবামঃ স্বপ্নচূড়া - ২


একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলনা আবার
মুখে ভালবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকে
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
ভেবেছি তা এইবার যা কিছু হবে হবার মুখ তবু করে ¯ী^কার
পরাজয় মেনে নিয়ে, সবকিছু ভুলে গিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভাল আছি এই বেশ
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরে কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ
ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গান টাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল যে সূচনা
আছে বাঁকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই..

ekta gopon kotha

Click Here To Hear This Song

রবিবার, ১ নভেম্বর, ২০১৫

বন্ধু

কন্ঠঃ তপু
কথা,সুরঃ তপু
কম্পোজিশনঃ রাফা
অ্যালবামঃ সে কে (Rafa ft Topu)


পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক
সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?
সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়, অনাত্মীয়, শ্ত্রু মিত্র
রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, সৎ অসৎ, সব দূরের কাছের
বৈধ অবৈধ, হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে, থাকে বন্ধুত্ব
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?
কিছু কথা যা যায় না বলা কাউকে
কিছু কাজ যা যায় না করা সহজে
কিছু আচরন মানে না কেউ সামনে
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই
সবই হয় যদি তোরা থাকিস সেখানে
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে?