বাবু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাবু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬

কে তুমি বলো



কে তুমি বলো
কি কারণে মনটারে দিলে না
কি দোষে করেছ দোষী
হারিয়েও তুমি ফিরে এলে না
কি কারণে হৃদয় জুড়ে
মনের আঁধারে আলো জ্বেলেছিলে
কেনইবা দুটি চোখে
মিলন সোহাগের বঁধু এঁকেছিলে
স্মৃতি তার কেন মুছে দিলে না
যে আশাতে হাজার ফুলের
বাসর সাজানো মালা গেঁথেছিলে
সে আশাতে পূর্ণ হলো
ভাগ্যের কাছে তুমি হেরে গেলে
প্রেম তার কেন দেখে নিলে না
—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ

ও পরানের পাখিরে



পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।
চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে
মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে
—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা৯৩