আদনান বাবু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদনান বাবু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬

কথা ছিল দেখা হবে


শিল্পীঃ আদনান বাবু


কথা ছিল দেখা হবে দেখা হলো না
মনে কত কথা ছিল বলা হল না
দিন গেল দিন ফিরে এল
সেই যে গেলে আর ফিরে এলে না
তারে ছাড়া আজ তাই কাটে না সময়
জীবনের সবকিছু মিছে মনে হয়
মালা গেঁথে চলে গেল দিলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
ভালোবাসার এই বুঝি এলো সুসময়
মন শুধু তারে আজ কাছে পেতে চায়
কাছে পেয়েও তবু পাওয়া হলো না
সেই যে গেলে আর ফিরে এলে না

রং নাম্বার


শিল্পীঃ আদনান বাবু
অ্যালবামঃ রং নাম্বার
সুরকারঃ টিটু হায়দার
গীতিকারঃ কাজী ফারুক বাবুল

রং নাম্বার টেলিফোনে
নাম না জানা কে বললো হ্যালো
মন দেয়া নেয়া শত কথার মাঝে
লাইনটা হঠাৎ কেটে গেলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো

সঙ্গী ভেবে তারে আমি
দিয়েছি নিজের ঠিকানা
বলি বলি করে সময় যে গেলো
আর কিছু জানা হলো না
মন ভুলানো তার মিষ্টি কথায়
মনটা শেষে দিতে হলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো

সেই থেকে আজো বন্ধু আমার
মনের খবর নিলো না
দিনে রাতে তারে স্বপ্নেতে দেখি
কোনো কাজে মন বসে না
প্রথম প্রেমের নেশা জাগিয়ে মনে
কোথায় সে হারিয়ে গেলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো