বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

প্রেমাতাল

তাহসান

এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই
এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক্বিজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে
রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় ??
আ-আআ-আআ-আআ-আআ-আ
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে (২)
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা
কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা
কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি
কেন দূরালাপনের সেই মিষ্টি কবিতা
আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ
কাঁদতে পারছিনা আমি
ই-ইই-ইইই-ইইই-ইইই-ই
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌছে গেছি
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাবসম্প্রসারণ করেছি
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে

ওই তোর মায়াবী চোখ

হে হে লা লা লালা লা লা হুম হুমম
ওই তোর মায়াবী চোখ
লা লা লালা লা লা
আচল হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাব
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো

Click Here To Hear This Nice Song
 

হলুদিয়া পাখি

হলুদিয়া পাখি, সোনারই বরণ
    পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
    পাখিটি ছাড়িল কে।
কেউ না জানিল, কেউ না দেখিল,
    কেমনে পাখি দিয়াছে ফাঁকি
উইড়া গেল হায় চোখের পলকে
    পাখিটি ছাড়িল কে।।
সোনার পিঞ্জিরা শূণ্য করিয়া
    কোন বনে পাখি গেল যে উড়িয়া।
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
    ভাইঙ্গা পড়ে সেই না পাখির শোকে।।
সবই যদি ভুলে যাবি রে পাখি
    কেন তবে হায় দিলি রে আশা
উইড়া যদি যাবি ওরে ও পাখি
    কেন বাইন্ধা ছিলি বুকেতে বাসা।
কত না মধুর গান শুনাইয়া
    গেলিরে শেষে কেন কান্দাইয়া
তোমারে স্মরিয়া দুখের দরিয়া
    উথলি উঠে হায় পাগলের চোখে।।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

তুমি আরেকবার আসিয়া

  - রথীন্দ্রনাথ রায়

তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই

না পারিলাম বাঁচতে আমি
না পারিলাম মরতে
না পারিলাম পীরিতের ঐ
সোনার পাখি ধরতে
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই

না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই

অ্যাম্বিশন

  - নচিকেতা

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান।


আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।


ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।


যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,
ফেলে দাও শ্রোতের মুখে, আদর্শ বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।


আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।


বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো।
সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে।
শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান।


তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।


কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়, রূপের বাহার চুলের ফ্যাশান।


আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।

যখন সময় থমকে দাঁড়ায়

- নচিকেতা

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

- বারী সিদ্দীকি

আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।