শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

তুমি নাই

শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যয়
সুরকারঃ হামিন আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ, হামিন আহমেদ
বছরঃ ১৯৯৬


খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি কোথায়
তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়
গোধূলির ঐ শেষ সীমানায়
অজানা কোন আশায়
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার
তুমি নাই, তুমি নাই
তাই জীবনটা ভরা যে শূন্যতায়
তুমি নাই, তুমি নাই
তাই একাকি জীবনে খুঁজে বেড়াই তোমাকে
প্রথম দেখার পর মন যে শুধু
তোমার কথা ভেবে যায়
চমকে দিয়ে এক দমকা হাওয়া
তোমার কথা বলে যায়
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই, তুমি নাই
তাই জীবনটা ভরা যে শূন্যতায়
তুমি নাই, তুমি নাই
তাই একাকি জীবনে খুঁজে বেড়াই তোমাকে

মরার কোকিলে

বেবী নাজনীন


আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।

মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে।
কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।

বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে।
ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো। (মরার কিকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।

দূরে ছিলে


শিল্পীঃ অমিতাভ কায়সার
অ্যালবামঃ স্বপ্ন

রোদ নেই জেগে ওঠা ভোরে
আজ তাই মেঘের ঘুড়ি উড়ে
মন বলে আকাশের সূর্যটা তোমারই ঘরে
কাছ থেকে দেখবে বলে সে, তোমার চাদরে
দূদুরে ছিলে ছিল তাই অনেক ভাল
ধুলোমাখা পথে ছিল রঙিন আলো
তুমি এলে ভোর রাত যেন রাতের কালো

চাঁদ ছিল মাঝরাতে চাঁদেতে
তবুও সে কোন উঠোনে হারায়
তোমারই আকাশে নিঃশ্বাসে
কেন তার ভোর ঘুমায় ভাল লাগায়
দূরে ছিলে ছিল তাই অনেক ভাল
ছায়াপথে ঘিরে ছিলো চাঁদের আলো
তুমি এলে রাত আজ যেন অসীম কালো

ভিজেছিল রংধনু বাতাসে
তবুও সে কোন পাহাড়ে লুকায়
তোমারই দু’চোখে নীল সুখে
কেন তার হাত বাড়ায় জলের আশায়
দূরে ছিলে ছিল তাই অনেক আলো
মেঘে ধোঁয়া জলে ছিলো স্বপ্নগুলো
তুমি এলে চোখ আজ যেন ভীষণ কালো।।

সবাই বল মা


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ প্রতিনিধি
বছরঃ ১৯৭৬

সবাই বল মা
মায়ের দাম কী হয়
পৃথিবীতে মায়ের নেই তুলনা
মাগো তোমার নেই তুলনা

প্রতিরাতে আদর করে ঘুম পারায় কে
কচি মুখে চুমু খেয়ে ঘুম ভাঙ্গায় কে।
সেই মায়েরই বড় হয়ে ভুলে যেয়ো না
না না না ………।।

রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে
ভাল মন্দ কিছু হলে আগে জানে কে।
সে মায়েরই ভুলেও কভু দুঃখ দিও না
না না না……….।।

ডাকে পাখি খোল আঁখি


শিল্পীঃ হৈমন্তি শুক্লা
অ্যালবামঃ প্রতিরোধ

ডাকে পাখি খোল আঁখি
দেখ সোনালী আকাশ
বহে ভোরের বাতাস ।।

ফুলে ফুলে ওই দোলে প্রজাপতি দোলে
নেচে নেচে ওই চলে বেলা বেড়ে চলে
আলসেতে তবু কেন ঘুমের বিলাস
বহে ভোরের বাতাস।।

রোমে রোমে আজ লাগে প্রভাতীয়া লাগে
রাগে রঙ্গে তার জাগে পৃথিবীটা জাগে
চারিদিকে ফোটে যেন প্রানের প্রকাশ
বহে ভোরের বাতাস ।।

আমার এ গানখানি যদি ভাল লাগে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবামঃ বাল্যশিক্ষা
সুরকারঃ আনোয়ার জাহান নানটু
গীতিকারঃ আলমগীর কবির

আমার এ গানখানি যদি ভাল লাগে
কোনদিন ভুলে যেও না
সুর হয়ে থেকো গানেরই ভুবনে
স্মৃতি করে রেখো জীবনে মরণে।।

গানে গানে সুর পাবে
মনে যদি প্রেম থাকে

প্রেম যদি সুর হয়
সুরে প্রেম জেগে রয়।

সাথী বিনা কভু সুর বাজে না
কোনদিন ভুলে যেও না।।

বাতাসের অনুরাগে সাগরে ঢেউ জাগে।
স্বরলিপি লিখে স্মৃতিটুকু রেখে।
গানে জীবন করো সাধনা
কোনদিন ভুলে যেও না।।

তোমার ভাজ খুলো আনন্দ দেখাও

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ ব্যাচেলর


তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও

তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি।।
মনকে বেকা তেড়া করি। ।
মনের মেঘতো সরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।

দাড় টেনেছি দাড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙে ।।
কী বিভঙ্গ নারীর অঙ্গে ।।
পুষ্পে মধু ধরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।

বর্ষা দেখাও, গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরত দেখাও ।।
স্বরব্যঞ্জণ বর্ণ শেখাও ।।
উম ছাড়া শীত মরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।

যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও