সাবিনা ইয়াসমিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাবিনা ইয়াসমিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

আমি হবো পর যেদিন আসবে রে তোর বর


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা



আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,

সে তো রয়না চিরদীন,

ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,

থাকে ভালোবাসার ঋণ।


ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,

দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,

সে যে থাকে অলোকে।

যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,

সে যে থাকে আলোকে।


ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,

সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।


আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

তুমি বড় ভাগ্যবতী


শিল্পীঃ রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : প্রতিদান

তুমি বড় ভাগ্যবতী
না না তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
পরের বনে ফুল ফোটাতে হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি।
হাসি খুশি এই জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছ বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে।
দুঃখে যদি সুখ থাকে কিবা এমন ক্ষতি
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা।
ধরতে তবু পেরেছ যে সুখের প্রজাপতি
আছে আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি।।

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

কাছে এসো যদি বলো


শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ ও সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ আবির্ভাব
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


কাছে এসো যদি বলো তবে দূরেই কেন থাক
ভাল লাগে যদি বলো তবে তোমার পাশে রাখ
আমি থাকবো নাকি চলে যাব তুমি নতুন করে ভেবে দেখো।।
(কোথায় যাবে শুনি)
ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা হংসমিথুন যেথা মেলেছে ডানা।
সেথা নির্জনে রব আনমনে সেথা আমি নির্জনে রব একা আনমনে
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো
(পারবে আমাকে ছেড়ে থাকতে
হুম..খুব পারবো)
ছিলে না যখন তুমি আমারই হয়ে
সময় আমার কী গো যায়নি বয়ে।
(বেশ তা হলে আমি চিলে যাচ্ছি)
আমি যে তোমারই সে কি গো বুঝো না
মিথ্যে অভিমানে চলে যেও না।
যুগ যুগ ধরে এই অন্তরে কত যুগ যুগ ধরে
আছো গো এই অন্তরে আমার ছিলে তুমি আমারই থেকো
না না থাকবো না আমি চলেই যাব
তুমি একা বসে বসে ভাব।।
কাছে এসো যদি বলি তবে দূরেই কেন রাখো
ভাল লাগে যদি বলি তবে তোমার পাশে রেখো
আমি থাকবো ওগো চিরতরে তোমারই ছিলাম আমি তোমারই রবো।।

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

যেওনা সাথী

যেওনা সাথী
ও যেওনা সাথী
চলেছো একলা কোথায়
পথ খুঁজে পাবেনা কো
শুধু একা, যেওনা সাথী
ও ও যেওনা সাথী
সেইদিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কত দূর।।

আমারও স্বপ্নের মহল
তাই তো ভেঙ্গে যে হলো চুর
যেওনা সাথী ......
চলেছো একলা কোথায়
আর যে সইতে পারিনা পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে।।
পথ হারা পথিক কখন
ঠিকানা ফিরে পেয়েছে

যেওনা সাথী.......
চলেছো একলা.......

jeona sathi


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ দূরদেশ
সুরকারঃ গোলাম হোসেন লাদু
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী

পৃথিবীর যত সুখ


গান: এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন 

পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...
মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।

পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...
মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।!!!!

শুধু যে তোমারি সাথী হতে
আমি তো এসেছি এ জগতে...

এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কেউ নাই আর..
তোমারি কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি ।

মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।
পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...

জেনেছি তো এ জীবনে আমি
তুমি যে এ প্রাণের চেয়ে দামি..
জীবনে তো ফুরাবে না আশা
মরনেও রবে ভালবাসা...

জীবনে মরনে সাথী হয়েছি ।
ও তোমারি কাছে আমি রয়েছি ।

মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।
পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি ।

Click to Hear

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

শত জনমের স্বপ্ন

গীতিকার ড. আবু হেনা মোস্তফা কামাল
সুরকার আলাউদ্দিন আলী
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: রাজলক্ষী শ্রীকান্ত




শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শরৎচন্দ্রের লেখা ‘রাজলক্ষী শ্রীকান্ত’ সিনেমার গান এটি। ১৯৮৭ সালের ছবি।

বরষার প্রথম দিনে


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

ছায়াছবি: দুই দুয়ারী
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ূন আহমেদ




বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছনার আলোয় ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে।।
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।

চুল ধইরো না খোঁপা খুলে যাবে


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: নয়নমনি
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ আব্দুল লতিফ, গাজী মাজহারুল আনোয়ার


চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর ।।
আওলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর ।।
চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর।।
হাত ধইরো না
চুড়ি ভেংগে বিঁধলে আমার হাতে
বলবে লোকে কলংকের দাগ কে দিল এ রাতে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর
সোনার অংগে দাগ পড়িলে কেমনে যাব ঘর
হাত ধইরো না চুড়ি ভেংগে যাবে যে নাগর
আঁচল ধরে টান দিও না
শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর
এত রাতে নিলাজ্ব হলে কেমনে যাব ঘর
আচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে যে নাগর

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

চুল ধইরো না খোঁপা খুলে যাবে




শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: নয়নমনি(
১৯৭৭)
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ আব্দুল লতিফ, গাজী মাজহারুল আনোয়ার



চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর ।।
আওলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর ।।
চুল ধইরো না
খোঁপা খুলে যাবে যে নাগর।।
হাত ধইরো না
চুড়ি ভেংগে বিঁধলে আমার হাতে
বলবে লোকে কলংকের দাগ কে দিল এ রাতে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর
সোনার অংগে দাগ পড়িলে কেমনে যাব ঘর
হাত ধইরো না চুড়ি ভেংগে যাবে যে নাগর
আঁচল ধরে টান দিও না
শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে ।।
দোহাই তোমার…
দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর
এত রাতে নিলাজ্ব হলে কেমনে যাব ঘর
আচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে যে নাগর

জানি না সে হৃদয়ে কখন এসেছে



· শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
· অ্যালবামঃ একই অঙ্গে এত রূপ
· সুরকারঃ আলী হোসেন
· গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান
 

ও হো হো….. আহা হা হা….
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রানের মাঝে দোলা দিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে।।
ও হো হো আ হা হা………
আকাশে দেখি কত স্বপ্ন
মেঘে মেঘে আনে মায়া লগ্ন।
পাখির কাকলিতে বুঝি সে আজ।
কত কথা বলে গিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে।।
আমায় সে চায় তবু চায় না
তারে কেন ধরে রাখা যায় না।
জীবন মরণেতে আমি যে তার।
সে কী তবে জানে নিয়েছে
আমার এ মন কারে যেন ভালবেসেছে।।

গুন গুন গুন গান গাহিয়া


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ সুজন সখী


গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়
সেই গানের টানে ফুলের বনে ফুলের মধু উছলায়।।
ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন
চাইয়া থাকি তখন আমার কেমন করে মন।
ফুল যদি হইতাম আমি গাছের ডালায়।
তখন নীল ভ্রমরা হইয়া বন্ধু উইড়া বইতো আমার গায়।।
আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায়
নইলে কী আর সোনার যৌবন ভাটা পইড়া যায়।
পাইতাম যদি প্রান বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল শয্যায়
আমার জীবন যৌবন বিছাইতাম বন্ধুর দুইটি রাঙ্গা পায়, রাঙ্গা পায়।।
মধু করে আহরণ

gun gun gun

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

এই পৃথিবীর পরে


এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।

তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয় অগোচরে।।

সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।

দীপের কথা ধূপের ব্যথা।
স্মরণ করো কোন অবসরে।।


 শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
 অ্যালবামঃ আলোর মিছিল
 সুরকারঃ সত্য সাহা
 গীতিকারঃ মুস্তাফিজুর রহমান