রবিবার, ৩১ জুলাই, ২০১৬

কথা


শিল্পীঃ পারভেজ
সুরকারঃ হৃদয় খান
গীতিকারঃ গুঞ্জন চৌধুরী

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও..
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো..
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে..
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই..একা।

ki hobe r kotha bole

আকাশ এতো মেঘলা


শিল্পীঃ সতীনাথ মুখোপাধ্যায়
অ্যালবামঃ পাষানের বুকে লিখো না
সুরকারঃ সুধীন দাসগুপ্ত

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।।
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন ।।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।
আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে তোমারি কাছে ।।
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ ।।
পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার ।
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

বিহুরে লগন

বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায়
লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
নাচিতে নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয়
ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায়
জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছ​ড়ায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে

যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর

যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
আমি কাঁদলে কেঁপে উঠতো জননীর অন্তর।।
হাসতাম যখন মধুর হাসি
মায়ের হৃদয় উঠতো তখন খুশিতে ভরে
আমার যখন অসুখ হতো
মা জননী জেগে রইতো সারা রাত্রি ধরে
আমার জন্যে মায়ের অন্তর করিতো ধরফর।।
মা জননী স্নেহের সাগর
দুনিয়াতে এত আদর কে করিতে পারে
মা হারা সন্তানে বলে
বুক ভেসে যায় চোখের জলে, জল তো শুকায় না রে
মায়ের মত করে কেউ তো করে না আদর।।


শিল্পীঃ সাহস মোস্তাফিজ
সুরকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান
গীতিকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান

এই যে দুনিয়া

আব্দুল আলীম 
এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ।
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার।
তুমি বীনে কেহ নাই আল্লাহ, তুমি বীনে কেহ নাই।।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

তোমার আমার প্রেম



তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি,
দূরে, তবু দূরে, সরে থাকতে পারিনি,
কাছে, এসে কেন,কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।
সুরে সুরে গান কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হায়,
তুমি দাও না ধরা।
বারে বারে কথা থেমে যায়
আরও এক জীবন মনে হয় থাকে দিশেহারা।
মনে অনুরাগে বাজে একূল রাগিনি,
কাছে এসেও কেন কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।
এলোমেলো ঝড় এইবুকে কিছুতেই থামে না,
কমে না তবু ভালোবাসা।
ওওও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ ওঠেনা,
কাটে না ধোঁয়া ধোঁয়া-কুয়াশা।
বুকে ব্যাথা দাগেই, লেখো একূল কাহিনী।
কাছে, এসে কেন, কাছে আসতে পারিনি।
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।।

সিনেমা ঃ জানেমান  

tomar amar prem



তোমার আমার প্রেম



তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি,
দূরে, তবু দূরে, সরে থাকতে পারিনি,
কাছে, এসে কেন,কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।
সুরে সুরে গান কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হায়,
তুমি দাও না ধরা।
বারে বারে কথা থেমে যায়
আরও এক জীবন মনে হয় থাকে দিশেহারা।
মনে অনুরাগে বাজে একূল রাগিনি,
কাছে এসেও কেন কাছে আসতে পারিনি,
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।
এলোমেলো ঝড় এইবুকে কিছুতেই থামে না,
কমে না তবু ভালোবাসা।
ওওও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ ওঠেনা,
কাটে না ধোঁয়া ধোঁয়া-কুয়াশা।
বুকে ব্যাথা দাগেই, লেখো একূল কাহিনী।
কাছে, এসে কেন, কাছে আসতে পারিনি।
আমি আজ বুঝিনি, আমি আজ বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝি নি,
ওই চোখের চাওয়া তে প্রেম আজও দেখিনি।।।

সিনেমা ঃ জানেমান  

Click Here To Hear This Nice Song