বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

ইচ্ছে মানুষ


শিল্পীঃ শাওন গানওয়ালা
সুরকারঃ আমজাদ হোসেন
গীতিকারঃ তুষার হাসান


কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…

গানটি শুনতে ক্লিক করুন

দিন বাড়ি যায়

বাপ্পা মজুমদার

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!
নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়
মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়


পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।


শিল্পীঃ ন্যান্সি ও বেলাল খান
সুরকারঃ বেলাল খান
গীতিকারঃ মেহেদী হাসান মনির


পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন।।
মুখ বলে এই দূরে গেলে তুই বেশী কিছু আর হবে কি
মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ উঁকি
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোরই হাত।
সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার এ মন।।
মরি ভেবে হায় উথাল পাতাল এই মনের ভেতরে কি আছে
কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ।
প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় ক্ষরণ।।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা।
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।।

আরে ও প্রানের রাজা


শিল্পীঃ প্রবাল চৌধুরী ও উমা ইসলাম
অ্যালবামঃ বাদশাহ
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার

আরে ও প্রানের রাজা
তুমি যে আমার
পাশে পাশে থেকো মোর
চাই না কিছু আর।।
আরে ও আমার রানী
আমি যে তোমার
তুমি ছাড়া জীবনে
নেই তো কিছু আর
(এই বলতো )
কেন আকাশ এত নীল
তোর নীল শাড়ী সে পড়েছে
আঁচল ঢেকে পড়েছে
(আচ্ছা)
কেন ফুলে এত রূপ
তোর রূপ চুরি সে করেছে
লাজে ঢোলে পড়েছে
(হায় হায়)
তোর কথার যাদুতে
আমি মেনেছি রে হার।।
(এই বলতো)
তোর চোখে আছে কী
তোর স্বপ্ন কাজল মেখেছি
ছবি এঁকে রেখেছি
(আচ্ছা)
কোথা পেলি এত প্রেম
তোর মনের ছোয়া পেয়েছি
তাই তো ভালবেসেছি
(হই হই)
মোরা হেসে খেলে পথ
দুজনে হবো পার।।

are o praner raja

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা

শুভ্রদেব

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা
বাজাবো বাঁশী সুরে সুরে।
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
নীড়ে কী থাকে পাখি আকাশ ডাকে যদি
সাগরে ছুটে যাবেই নদী।
জানি আমার কাছে আসবে চেনা পথ ধরে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
মেঘের আকাশে জ্বলে হাজার তাঁরার আলো
আমাকে জানি বাস ভাল।
তুমি চাঁদের মত হাসবে আমার আকাশ জুড়ে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।

ও মোর ময়না গো


শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী


ও মোর ময়না গো / ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো 
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া

কি বিরাগের রাগিনী যাও গাহিয়া

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?

হায়রে হায়রে বুঝি তা জানোনি

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে

কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলো পাখনা

দাওরে দাওরে মেলে পাখনা

ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একলা ?

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?

সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না

ও মোর ময়না গো

হয় না আর এমনতো হয় না


 শিরোনামহীন

হয় না আর এমনতো হয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। 
বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয় না, 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
মেঘ কালো আধার কালো 
মৃত্যুর বুঝি মরন হলো। 
উদাস আকাশ, উত্তাল বাতাস পথের বাঁকে রয় না 
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। 
মেঘের নৃত্য তারার মেলা 
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা। 
তোমার অশ্রু আমার চলা একতারেতে রয় না 
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।


hoyna emon to hoyna