রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

জানি আর কোনদিন ও আমার হবেনা

মনির খান

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

 পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার
সেই তুমি আজ দুরের তুমি
অন্য কেউ যে তোমার
আমি এখন দারুন একা
আহা বলার মানুষ জোটে না

পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

এতো বেশি আপন ছিলে করিনি খেয়াল
মাঝে কবে উঠে গেছে কাঁচেরই দেয়াল
তুমি এখন দেয়াল ঘেরা
ইচ্ছে হলেই ছুঁতে পারিনা


 পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

জানি আর কোনদিন ও
আমার হবেনা,
পোড়ামন মানে না
তোমায় দেখার স্বাদ মিটেনা ||

Click to Hear This

jani ar konodin o amar hobena 


 

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭

ঠিক এমন এভাবে

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬) গায়কঃ অরিজিত সিং সুরঃ অরিন্দম চ্যাটার্জী লিরিক্সঃ প্রসেন

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

তোরি মত কোনো একটা কেউ
কথা দিয়ে যায়,
ছায়া হয়ে যায়
তোরি মত কোনো একটা ঢেউ
ভাসিয়ে আমায়
দূরে নিয়ে যায়

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনে তে আমার, দুপুরে আমার

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

তোমার নামের রোদ্দুরে

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন


তোমার নামের রোদ্দুরে
আমি দেখেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনো (x2)

আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দি আটে মন পালাবার...
বন্দি আছে কাছে সে তোমার...

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

হল শুরু সাত দিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যি নেই,
আর আমার...
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি,
বার বার

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে
নিজেকে আমি খুজেই নেব

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)


গানটি শুনতে ক্লিক করুন 

শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭

পোড়া মন পোড়া মন

আহমেদ ইমতিয়াজ বুলবুল

পোড়া মন পোড়া মন

তোর প্রেমে পোড়া মন,

দিবানিশী এ মনে এমনই দহন

মুখে যায়না কহন

বুকে যায়না সহন।

ভাল লাগে তোর এই পীরিতি

পিরিতিতে মরণ ও মেনে নেব

শুধু মরন কালে তোকে

প্রাণহীন দেহ মাঝে টেনে নেবো

এ পাড়ে ও পাড়ে দু পাড়ে হবো আপন

ভালবাসি তোকে ভালবাসি

বিধাতা জানে তা কতোখানি

বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতোখানি

আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন

Click To Hear This Song

 pora mon pora mon

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

আমি তোমাকে ভালোবাসি

আমি তোমাকে ভালোবাসি' এই বাক্যটি সারবিশ্বে ব্যাপকভাবে প্রচলিত। তাদের বাক্যগুলো কেমন আসুন দেখে নেই।

 

১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।

২.ইংরেজি = আই লাভ ইউ।

৩.ইতালিয়ান = তি আমো।

৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।

৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।

৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।

৭.জার্মান = ইস লিবে দিস।

৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।

৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।

১০.ফার্সি = দুস্তাত দারাম।

১১.তিউনিশিয়া = হাহে বাক।

১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।

১৩.লাতিন = তে আমো।

১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।

১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।

১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।

১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।

১৮.জুলু = মেনা তান্দা উইনা।

১৯.তুর্কি = সেনি সেভিউর ম।

২০.মহেলি = মহে পেন্দা।

২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।

২২.সহেলি = নাকু পেন্দা।

২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।

২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।

২৬.চেক = মিলুই তে।

২৭.পোলিশ = কোচাম গিয়ে।

২৮.পর্তুগিজ = ইউ আমু তে।

২৯.বসনিয়ান = ভলিম তে।

৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।

৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।

৩২.আলবেনিয়া = তে দুয়া।

৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।

৩৪.চাইনিজ = ওউ আই নি।

৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।

৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।

৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।

৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।

৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।

৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।

৪১.গ্রিক = সাইয়াগাপো।

৪২.চেক = মিলুই তে।

৪৩.বর্মিজ = চিত পা দে।

৪৪.পোলিশ = কোচাম গিয়ে।

৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।

৪৬.ব্রাজিল = চিতপাদে।

৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।

৪৮.জাপানি = কিমিও আইশিতের।

৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়।

৫০.ফার্সি = ইয়ে তাইমে।

৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।

৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।

৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে), এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)।

৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।

৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।

৫৬.স্লোভাক = লু বিমতা।

৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।

৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।

৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।

৬০.বুলগেরিয়া = অবি চামতে।

৬১.আলবেনিয়া = তে দাসরোজ।

৬২.গ্রিক = সাইয়াগাফু।

৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।

৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম।

৬৫.লেবানিজ = বহিবাক।

৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।

৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।

৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।

৬৯.আরবি = আনা বেহিবাক (ছেলে মেয়েকে), আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।

৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।