রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

ছিপ নৌকো


শিল্পীঃ কনা, তাহসান
অ্যালবামঃ খেয়াল পোকা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ



আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
আড়াল দেয়াল রেখোনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা
আরণ্যক পৃথিবী এক; সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
অদ্ভুত তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
আমি অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক; তাই এমন মনে হয়
অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
তোমার ছিপ নৌকোয় যাবে, সেই ‘অন্য মেয়ে’
তুমিও আড়াল রেখোনা
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা

Click to View This Nice Song

cheep nouko

ঝুম

মিনার রহমান

 ঝুম

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে ভচেনা কত পথ
হঠাত কেনো থমকে দাঁড়ায়

তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিনমনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দুরে দুরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুজি

Click to Hear 

jhum

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭

চুপি চুপি কিছু কথা


শিল্পীঃ কবিতা কৃষ্ণমূর্তি
ছায়াছবি মনের মাঝে তুমি
গীতিকারঃ প্রিয় চট্টপধ্যায়


চুপি চুপি কিছু কথা বলে যদি ভালবাসা স্বপ্ন আসে
দুটি চোখের দুটি তারা মিটি মিটি জ্বলে যদি চাঁদ যে হাসে
এই চোখের দুটি তারায় শুধু তুমি যে তুমি,,,,,,,,,প্রেমি, প্রেমি প্রেমি
একটু কাছে থাকায়,
একটু চোখের দেখায়
এই মনে জাগে আরো কতো যে আশা,
তুমি যে স্বাথী আমার
আমি যে প্রেমি তোমার
বলোনা বুঝবে কবে এই ভালবাসা।
কাছে থেকেও বুঝোনা হায় কেন যে শূন্য শূন্য মন
মনে মনে দিন গুনে যায় জানি না চিনবে কি কখোন…… প্রেমি, প্রেমি প্রেমি
আমি সেই ময়না পাখি, বুঝনি আজো তা কি
যখনি দুরে থাকো এই মনে শ্রাবন
তোমারি মনের আকাশ দিল সকালের আভাস
কবে সেই প্রেমের আলো পাবে এ জীবন
বুঝিনা হায় কেনো তোমার এতো যে অন্য অন্য মন
জেগে থাকি রাতে একা লাগে যে শূন্য এ ভুবন,….. প্রেমি, প্রেমি প্রেমি

chupi chupi kichu kotha

আশা আমার ভালোবাসা


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি : শেষ ঠিকান


আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা।।
তোমাকে নিয়ে গড়েছি বুকে
প্রেমেরই ছোট্ট বাসা।।
তুমি যদি নদী হও, আমি হব ঢেউ
কত ভালোবাসি আমি জানে না তো কেউ
তুমি খাচা হলে আমি পাখি হতে চাই
পিয়া পিয়া বলে শুধু ডেকে যেতে চাই
খুজেছি যারে পেয়েছি তারে পেয়েছি সুখের দিশা
তুমি আমার ভালোবাসা।
আশা আমার ভালোবাসা।
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়
এত সুখ পেয়ে যদি হারাতে হয়
আমি আছি কাছাকাছি রব চিরকাল
হব না কোনদিন চোখেরই আড়াল
যেওনা দূরে আমাকে ছেড়ে ভেংগোনা স্বপ্নবাসা ।
আশা আমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসা।।

asha amar valobasha

খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে


শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়
ছায়াছবি: নালিশ


খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে।
পাপ পূণ্যের বিচার এখন মানুষে করে।।
আমার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নাই
আমি কার কাছে জানাই
আমার চক্ষের পানি মুছার মত আপন কেহ নাই
আমি কোথায় পাবো ঠাই
আজ শোনরে মানুষ শোন
এই দুঃখেরই আগুন
(ও) আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে
পাপ পূণ্যের বিচার এখন মানুষই করে।।

khodar ghore nalish korte

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

মা


শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ সুমন হাফিজ
গীতিকারঃ কাঙ্ক্ষিতা সাইকী

শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।

বাবা


শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ

বছর বছর ধরে বাবা তুমি ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে বুকে গড় তুমি তিলে তিলে
পেরিয়ে সময় যখন কর্মজীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া এ অবদান তোমারি শুধু।
তোমার চোখে ছিল শাসন-বারন ছিল পথচলা
হৃদয়েতে ছিল মায়ের স্মৃতির দুয়ার খোলা
তোমার নয়ন জুড়ে রাগ অনুরাগ কত ভালবাসা
হাজার ভাষায় ছিল অনেক না বলা কথা
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।
আমি শিশু থেকে কিশোর ছেড়ে হারিয়ে তোমার স্নেহ
সেই যে আমি রয়ে গেলাম ব্যাস্ত শহরজীবন
বাবা তোমার দ্বারে খবর নিতে তাইতো ছুটি ঘরে
শৈশবের সেই ছোট্ট দুর গ্রাম পথে
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।।