সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

হয়তো কোথাও পাবে আমাকে

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ মারুফ আহমেদ
এ্যালবাম: কষ্ট



ঠিক দুবছর আগে

এই নষ্ট পৃথিবী ছেড়ে

কালো এক ক্যান্সারে

চলে গেছি বহু দূরে

না হয় সে আমি নেই বেঁচে

তুমি তবু দেখ খুঁজে।

(হয়তো কোথাও পাবে আমাকে)।।



বুক সেলফের অগোছালো বইএ

সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে

তোমার ঘরের চার দেয়ালের মাঝে

বিরক্তিকর দুপুর আর সাঁঝে

খোলা জানালার নীল পর্দায়

আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়

পরে থাকা পিতলের এ্যাশট্রেতে

তারাদের কথোপকথনের এই রাতে।


ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়

মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়

পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে

নীল আকাশ আর রংধনুর প্রেমে

রোদ জরানো কোন শান্ত দুপুরে

মাতাল করা সেই গানের সূরে

অবুঝ কিশোরীর এক অজানা সুখে

তোমার কান্না জমে থাকা বুকে।

hoito kothao pabe amake

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

My Dream Projects

I have two Dream Projects:

One is Treeformankind.org 

Another is www.onetakafund.org



আমার কাছে তুমি অন্যরকম

Vocal and Music: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud


বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।


তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

Amar Kache Tumi Onnorokom 

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

Lyric & tune : Tasrif


আমার কাছে তুমি মানে সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে অন্যরকম
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি
তাই দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে তুমি মানে আমার সব কিছু
তাই পাগলের মত ছুটি তোমার পিছু
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা
নাহ দেখিলে মুখটা তোমার মন হয় উতালা
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে বন্ধু তুমি রাইতে ধ্রুব তারা
তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহাড়া
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ
কত্ত ভালোবাসি তোমারে জানেনারে কেউ
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ
আমি মানে তুমি আর তুমি মানে আম
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

amar kache tumi mane

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।



অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো ।।

amito vala na, vala loiyai thaiko


তুই ভালো না মেয়ে

Lyric, Tune & Singer : Meraj Tushar

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।

tui valo na meye

তোর মনের পিঞ্জিরায়

Main Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo




আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

Tor Moner Pinjiray