বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

কাছে এসো যদি বলো


শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ ও সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ আবির্ভাব
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


কাছে এসো যদি বলো তবে দূরেই কেন থাক
ভাল লাগে যদি বলো তবে তোমার পাশে রাখ
আমি থাকবো নাকি চলে যাব তুমি নতুন করে ভেবে দেখো।।
(কোথায় যাবে শুনি)
ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা হংসমিথুন যেথা মেলেছে ডানা।
সেথা নির্জনে রব আনমনে সেথা আমি নির্জনে রব একা আনমনে
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো
(পারবে আমাকে ছেড়ে থাকতে
হুম..খুব পারবো)
ছিলে না যখন তুমি আমারই হয়ে
সময় আমার কী গো যায়নি বয়ে।
(বেশ তা হলে আমি চিলে যাচ্ছি)
আমি যে তোমারই সে কি গো বুঝো না
মিথ্যে অভিমানে চলে যেও না।
যুগ যুগ ধরে এই অন্তরে কত যুগ যুগ ধরে
আছো গো এই অন্তরে আমার ছিলে তুমি আমারই থেকো
না না থাকবো না আমি চলেই যাব
তুমি একা বসে বসে ভাব।।
কাছে এসো যদি বলি তবে দূরেই কেন রাখো
ভাল লাগে যদি বলি তবে তোমার পাশে রেখো
আমি থাকবো ওগো চিরতরে তোমারই ছিলাম আমি তোমারই রবো।।

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

একা একা কেন ভাল লাগে না

রুনা লায়লা

একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে হো ও….
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে (হো ও…)
মৌবনে মৌমাছি কেন আসে না।।
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না।।

দিনগুলি মোর সোনার খাঁচায়

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা-
উড়ে গেল, সকল কথা কইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়


শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ আব্দুল লতিফ
গীতিকারঃ আব্দুল লতিফ


ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায় ।।
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
কও দেহি ভাই
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ।।
সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জান, আহা যায় যদি ভাই দিমু সাধের জান,
এই জানের বদল রাখুম রে ভাই, বাব-দাদার জবানের মান
ও হো..হো..হো….বাব-দাদার জবানের মান
যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান
নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ ।।
যপ-কীর্তন, ভাসান-জারি, গাজীর গীত আর কবি সারি ।।
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
বাংলাদেশের
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায় ।।
তারি তালে তালে হৈ ঢোল করতাল বাজে ঐ
বাশি কাশি খঞ্জনি সানাই, (আহা) বাশি কাশি খঞ্জনি সানাই
এখন কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই
ও হো..হো..হো….কোথায় গেলে দেখতে পাই
পূবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাটির টান
গায়রে আমার দেশের মাঝি
ভাটিয়ালি গান, (ভাইরে) ভাটিয়ালি গান
তার ভাটিয়াল গানের সুরে মনের দুসখু যায়রে দূরে
বাজায় বাশি সেইনা সুরে রাখাল বনের ছায়
রাখাল বনের ছায়
ওরা যদি না দেয় মান আমার দেশের যতই যাক
তার সাথে মোর নাড়ীর যোগাযোগ, আছে তার সাথে মোর নাড়ীর যোগাযোগ
এই আপদ-বিপদ দুঃখে কষ্টে এ গান আমার ভোলায় শোক
ও হো..হো..হো….এ গান আমার ভোলায় শোক
এই ঠুং ঠুংয়া ঠুং দোতারা আর সারিন্দা বাজাইয়া
গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়াগো
প্রেমের সারি গাইয়া ।।
একতারা বাজাইয়া বাউল ঘুচায় মনের সকল আউল ।।
তারা মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায় ।।
ওরে আমার বাংলারে, ওরে সোনার ভান্ডারে
আরো কত আছে যে রতন আহা আরো কত আছে যে রতন
মূল্য তাহার হয়না দিলেও মনি মুক্তা আর কাঞ্চন
ও হো..হো..হো….মনি মুক্তা আর কাঞ্চন
আরেক কথা মনে হইলে আঁখি ঝইড়া যায়
ঘুমপাড়াইনা গাইত যে গান মোর দুঃখিনী মায় ।।
ওমায় সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
আদর কইরা
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায় ।।
কও আমার মায়ের মত গান, আমার মায়ের মত প্রাণ
বাংলা বিনে কারো দেশে নাই, বাংলা বিনে কারো দেশে নাই
এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম ভাই
ও হো..হো..হো….কেমন কইরা ভুলুম ভাই
এই ভাষারই লাইগা যারা মায়ের দেয় ভুলান
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল ।।
মনে কইরা তরার কথা কান্দে বনের তরু লতা ।।
তাইতো ঘরে ঘরে কত মা তায় চোখের জলে বুক ভাসায়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায় ।।
কইরো না আর দুঃখ শোক শোনরে গাঁও গেরামের লোক
শোন শোন গঞ্জের সোনা ভাই, তোমরা শোন শোন গঞ্জের সোনা ভাই
একবার বুক ফুলাইয়্যা কও দেখি ভাই
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই ।।
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই………

যাবার আগে কিছু বলে গেলে না

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়

যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার ছিল না।।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না।।
এত কি অভিমান, ভুল বোঝা বল কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত
কিসের অহংকারে এখনো আগেরই মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।।

আমার বলার কিছু ছিল না


শিল্পীঃ হৈমন্তি শুক্লা
সুরকারঃ মান্না দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়



আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে

আনন্দ হাসি গান সব তুমি নিলে ।।

যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে

স্মৃতি টাই গেলে তুমি ফেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

দু’হাতে তোমার ওগো

এতকিছু ধরে গেল

ধরলো না শুধু এই স্মৃতি টা

রয়ে গেল শেষ দিন

রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা

কোথা থেকে কখন যে কি হয়ে গেল

সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল

সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো

তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না