ছায়াছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছায়াছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

যেওনা সাথী

যেও না সাথী
যেও না সাথী
ও যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

এমনতো প্রেম হয়

এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

দুই পয়সার আলতা
 

emon o to prem hoy


রবিবার, ৫ আগস্ট, ২০১৮

শত্রু তুমি বন্ধু তুমি


  • শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
  • ছায়াছবি : অনুরাগ
  • সুরকারঃ সুবল দাস
  • গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান/ মাসুদ করিম
  
শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা
তোমার দেয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা
তুমি আমার সাধনা

যে চোখে তোমার প্রেমের কাজল
সে চোখে আবার কিসের অনল
স্বপ্ন হয়ে পিছু ডাকো
দুঃখ দিয়ে দূরে রাখো
তুমি আমার পূর্ণিমা চাঁদ
রাত্রি দিনের যন্ত্রণা।।

যে হাতে তোমার পরম মালা
সে হাতে আবার মরণ জ্বালা
বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়ে যে দেখা মেলে
ভালোবেসে শূন্য হলাম
এইতো আমার সান্ত্বনা।।


shotru tumi bondhu tumi

মঙ্গলবার, ২২ মে, ২০১৮

যে কটা দিন তুমি ছিলে পাশে


শিল্পীঃ শ্রেয়া ঘোষাল, সপ্তর্ষি মুখার্জী

ছায়াছবি বাইশে শ্রাবণ


যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ

যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছ

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা উড়া বিকেল
শহর দুমড়ে মুছড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যাকাফোনই আমাদের স্বপ্ন চুষে খায়

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছ

যেমন জড়িয়ে ছিলে ঘুম ঘুম বরফ পাশে
আমিও খুঁজি তোমায় আমার আশে পাশে
আবার সন্ধ্যে বেলায় ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই


যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা।

je kota din tumi chile pashe

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আমার এ গানখানি যদি ভাল লাগে


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবাম: বাল্যশিক্ষা


আমার এ গানখানি যদি ভাল লাগে
কোনদিন ভুলে যেও না
সুর হয়ে থেকো গানেরই ভুবনে
স্মৃতি করে রেখো জীবনে মরণে।।
গানে গানে সুর পাবে

মনে যদি প্রেম থাকে
প্রেম যদি সুর হয়

সুরে প্রেম জেগে রয়।
সাথী বিনা কভু সুর বাজে না

কোনদিন ভুলে যেও না।।
বাতাসের অনুরাগে সাগরে ঢেউ জাগে।

স্বরলিপি লিখে স্মৃতিটুকু রেখে।

গানে জীবন করো সাধনা

কোনদিন ভুলে যেও না।।

সবাই তো ভালবাসা চায়


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর

অ্যালবাম: সারেন্ডার


সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।

(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস

চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।
(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক

তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক

পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কি যাদু করিলা


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবাম: রঙ্গিন প্রান সজনী


কি যাদু করিলা পিড়িতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে।।
নয়ন জুড়াইলা পরান কাড়িলা।

মরমে বাজাইলা মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া।

তোমারি মুখেতে পূর্ণ শশী
কি কথা কহিয়া পাগল বানাইলা

কিছুতে পারিনা সহিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা সহিতে
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে
আমার লাগিয়া নিরালে বসিয়া।

তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে তোমারি বিহনে।

তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাঁথিলা আমারে পরাইলা

কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা খুলিতে।।

তুমি আমার কত চেনা


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবাম: দোলনা

তুমি আমার কত চেনা

সে কি জান না

এই জীবনের আশা তুমি

তুমি আমার ঠিকানা।।
ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি শেখালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে
ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি শেখালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে।।
আমি শুধু তোমাকে পেতে

এসেছি গো এই জগতে

বেধে নিব ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে।।

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

জীবনের গল্প আছে বাকি অল্প

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির


জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

Movie : Veja Chokh

 jiboner golpo

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আমি তোমারি প্রেম ভিখারী

আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো 
পশে থেকো জীবনে মরনে 
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে 
তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে 
শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে 
তোমােরে আমি যে কত ভালবাসি গো 
বোঝাবো কেমনে বোঝাবো? 
তোমারে না পেলে জানি আমি জানি গো 
মরিব অকালে মরিব 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে। 
আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো  
পাশে থেকো জীবনে মরনে

ami tomari premo vikhari

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ও আমার বন্ধু গো

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই, হায়, বলবো শতবার.

যেওনা সাথি

যেওনা সাথি৷৷
ও ও ও যেওনা সাথি
চলেছো একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
সেই দিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কতদুর৷৷
আমারও স্বপ্নের মহল
তাইতো ভেঙে যে হলো চুর
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
আর যে সইতে পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে৷৷
পথ হারা পথিকটাতো
ঠিকানা ফিরে পেয়েছে
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
 পথ খুজে পাবেনাতো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি

তুমি আমার এমনই একজন

তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন
একজনমের ভালবাসা একজনমের কাছে আসা
একটি চোখের পলক পরতে লাগে যতক্ষন
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন

ভালবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল
তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ

প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

সোনার পালঙ্কের ঘরে




সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…



বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…



মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,

চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে,



সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

————————– কৃষ্ণকলি