মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

তুই ভালো না মেয়ে

Lyric, Tune & Singer : Meraj Tushar

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।

tui valo na meye

তোর মনের পিঞ্জিরায়

Main Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo




আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই ।।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ ।।

Tor Moner Pinjiray
 

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

ও পরানের পাখিরে



ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।

চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে


মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে

—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা’ ৯৩

মৌচাক মার্কেটে হলো দেখা


কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ




মৌচাক মার্কেটে হলো দেখা

নিউ মার্কেটে হলো পরিচয়

রমনা পার্কে বসে গাছের ছায়ায়

মনটা করেছি বিনিময়


মহিলা সমিতির থিয়েটারে

কত না নাটক দেখেছি

চাংপাই চাইনিজ রেস্তোরায়

কত না গল্প করেছি

দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়

মনটা করেছি বিনিময়





সংসদ ভবনের খোলা মাঠে

কত না বিকেল কেটেছে

ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়

কত না ভালো লেগেছে

দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়

মনটা করেছি বিনিময়


—————–

নাই টেলিফোন নাইরে পিয়ন

শিল্পী: পাপিয়া সারোয়ার.

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।

কুসুম কলি

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

তুমি ছিলে না যখন


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ ছবি- স্ত্রী

তুমি ছিলে না যখন—
তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

রঙে রঙে ভরা, এই যে পৃথিবী তুমি আছো বলে,
এতো আসা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে।
ওগো তুমি আমার শুধু তুমি আমার,
শত অনুরাগের জোছনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

আমি চেয়ে থাকি মুখদ্দ নয়নে, তোমার চোখের পানে,
যতো কথা আছে বন্দু তোমাকে বলি গানে গানে।
আমি তোমার বুকে, রবো চিরো সুখে,
ওগো এইতো আমার সাধনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।।

আমি হবো পর যেদিন আসবে রে তোর বর


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা



আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,

সে তো রয়না চিরদীন,

ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,

থাকে ভালোবাসার ঋণ।


ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,

দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,

সে যে থাকে অলোকে।

যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,

সে যে থাকে আলোকে।


ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,

সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।


আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।